1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কাতার বিশ্বকাপ: আর্জেন্টিনার দু’টি বড় উপলক্ষ্য

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: দুটি বড় উপলক্ষ্যকে সামনে রেখে আজ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। দুটি বড় উপলক্ষ্যের একটি, ইতালির বিশ্বরেকর্ড নিজেদের করে নেওয়া। দ্বিতীয়টি, ৩৬ বছর পর আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।

আপাতদৃষ্টিতে, সে লক্ষ্যে বহু দূরের। আর্জেন্টিনার মন তাই সৌদি আরব ম্যাচকে ঘিরে। যে ম্যাচ জিতলে ইতালির বিশ্বরেকর্ডে ভাগ বসাবে আলবিসেলেস্তেরা।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রেখেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে একটানা সবচেয়ে বেশি ৩৭ ম্যাচ না হারার রেকর্ডটি ইতালির। আজ সি গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে না হারলেই আজ্জুরিদের ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা। এরপর মেক্সিকোর বিপক্ষে অপরাজিত থাকলেই ইতিহাসের পাতায় নাম তুলবেন মেসির দল। গড়বে বিশ্বরেকর্ড।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys