1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

করোনা সারবে গোমূত্র-গোবরে: বিজেপি নেতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারী ছড়ানো করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার না হলেও গোবর ও গোমূত্রে এই রোগ সারবে বলে মন্তব্য করেছেন বিজেপির আইনপ্রণেতা সুমন হরিপ্রিয়া। সোমবার (২ মার্চ) বাজেট বক্তব্যে বাংলাদেশে গরু পাচার নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নিরাময়ে গোমূত্র ও গোবর ব্যবহার করা যেতে পারে।
আসামের বিধানসভায় সুমন হরিপ্রিয়া বলেন, আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ নিরাময়ে সহায়তা করে গোমূত্র ও গোবর। একইভাবে গোমূত্র ছড়িয়ে দেয়া হলে, সেই এলাকা পবিত্র হয়…আমার বিশ্বাস করোনা ভাইরাস নিরাময়ে গোমূত্র ও গোবরে একই জিনিস হতে পারে।

এসময় বাংলাদেশে গরু পাচারের কঠোর সমালোচনা করেন বিজেপির এই নেতা।
প্রসঙ্গত, করোনাভাইরাসে এখনও পর্যন্ত সারা বিশ্বে ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। ভারতে এখনও এই ভাইরাসে ৩৭ জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys