সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

করোনা: ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯, আক্রান্ত ১১২৮

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ জানায়, এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা ১১২৮ তে পৌঁছেছে। যা গত ২৪ ঘণ্টায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুক্রবার রাত থেকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ থেকে বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, করোনা আক্রান্ত ৫২ শতাংশ রোগী বাড়িতে আইসোলেশনে রয়েছে। আরও ১০১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে এবং ৪০১ জন লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে প্রাণঘাতী এভাইরাস এবার ইউরোপের দেশ আয়ারল্যান্ডে আঘাত হেনেছে। দেশটির পূর্বাঞ্চলে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys