1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করোনা: ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যুর রেকর্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: মৃত্যু যেন পিছু ছাড়ছে না ইতালির। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে আবারও নতুন করে ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যে কোনও দেশেই একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯শ ৭৮ জনে। এছাড়া দেশটিতে নতুন করে ৪ হাজার ২০৭ জনের আক্রান্তের ঘটনায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭শ ১৩।

ইতালিতে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ২৫ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২ লক্ষাধিক করোনা আক্রান্তের মধ্যে ৮০ শতাংশই ইউরোপ এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘটেছে, যার মধ্যে রয়েছে এশিয়ার অনেক দেশ।

এদিকে, ভাইরাস প্রতিরোধে গত সোমবার (৯ মার্চ) থেকে পুরো দেশকে রেড জোনের আওতাভুক্ত ঘোষণা করার পর থেকেই গৃহবন্দী হয়ে পড়েছেন দেশের প্রায় ৬ কোটি মানুষ। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য ভূতুড়ে নগরীতে। খাবার ও জরুরি পণ্যের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা।

এক শহর থেকে অন্য শহরে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে। শহরে মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। রেড জোনের আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বের অন্তত ১৭৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ১৩ হাজার ৬শ ৬৯ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৭শ ৯৪ জনের। এছাড়া, প্রায় ৮৪ হাজার ৩১৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys