বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

করোনায় ঢাকায় ৭ বছরের শিশুর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত ৭ বছরের এক শিশু ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেছে। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার সকালে শিশুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন জানান, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিল শিশুটি।

তিনি বলেন, মেয়ে শিশুটির অবস্থা খুব খারাপ ছিল। ছোটবেলা থেকেই তার কিডনির সমস্যা ছিল। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি।

এর আগে গত ১৩ এপ্রিল চট্টগ্রামের পটিয়ার ৬ বছরের এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। করোনায় বিশ্বজুড়েই শিশুদের সংক্রমণ ও মৃত্যুর হার অন্যদের তুলনায় কম।

সরকারি হিসাবে বাংলাদেশে এখন পর্যন্ত ৪৯৯৮ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে ১৪০ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys