1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

করোনায় আক্রান্ত হয়ে কানাডায় আরও একজনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার (১৮ মার্চ) কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান কানিংটন নামে এক ব্যক্তি মারা যান। ৫১ বছর বয়স্ক কানিংটন অন্টারিওর মিল্টনের অধিবাসী। পেশায় তিনি বিক্রয়কর্মী ও সংগীত শিল্পী ছিলেন।

জানা যায়, শানের দীর্ঘস্থায়ী লিউকিমিয়া ছিল। তবে তিনি স্বাভাবিক এবং শারীরিকভাবে সক্রিয় ছিলেন। তিনি কোনও ওষুধের ওপর নির্ভর এবং বিদেশ ভ্রমণ করেন নি।

আরও পড়ুন: সাজেকে হামের হানা, এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু

গত ৪ মার্চ কাশি আর ফ্লুর মতো লক্ষণ দেখা দিলে দুই দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার কোভিড-১৯ পরীক্ষা করে। মৃত্যুর পর চিকিৎসকরা তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পায়।

শানের স্ত্রী টেরি কানিংটন গণমাধ্যমকে বলেন, লোকেরা এটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে না। কিন্তু এটা জরুরি। আমার আবেদন, আপনারা বাসায় থাকুন, আইসুলেশনে থাকুন’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys