1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নিউজ ডেস্ক: ভারতীয় কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানানো হয়। এদিকে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন ভারতের গান্ধী পরিবারের জ্যেষ্ঠ এ সদস্য। খবর এনডিটিভির।

সিনিয়র কংগ্রেস নেতা ও দলের মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তার হালকা জ্বর ও কিছু উপসর্গ রয়েছে। ভাইরাস শনাক্ত হওয়ার পর পরই তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীকে তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৮ জুন সেখানে তার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেল।

অবশ্য সোনিয়ার দল কংগ্রেস স্পষ্ট করেছে, এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, সে অনুযায়ী ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে উপস্থিত হবেন তিনি।

এ ছাড়া রণদীপ সিং সুরজওয়ালা বৃহস্পতিবার টুইটে আরও বলেন, বিগত এক সপ্তাহে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী একাধিক নেতা ও সমাজকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন। এদের মধ্যে কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে। কংগ্রেস সভানেত্রীরও বুধবার বিকাল থেকে হালকা জ্বর ও করোনার অন্যান্য উপসর্গ দেখা দিয়েছে। পরে করোনা পরীক্ষা করা হলে জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন।

রণদীপ জানান, করোনা আক্রান্ত হলেও ইডির নির্দেশ মতোই সোনিয়া গান্ধী আগামী ৮ জুন ইডির সামনে হাজিরা দেবেন। কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় হালনাগাদ তথ্য জানানো হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys