1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনাভাইরাস: ইতালিতে একদিনে মৃত্যু ৯৭

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি যেন দিশেহারা। দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এ ভাইরাসে সোমবার একদিনেই ৯৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬৩ জনে দাঁড়ালো।

এছাড়া নতুন করে ১৭৯৭ জন নতুন করে আক্রান্তের ঘটনায় দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২।

দেশটিতে সুস্থ হওয়ার চেয়ে আক্রান্তই হচ্ছে বেশি। ইতোমধ্যে সুস্থ হয়েছে ৭শ ২৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৯৮৫। এর মধ্যে গুরুতর অসুস্থ ৬৫০ জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশজুড়ে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জীবিকা নির্বাহ বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের প্রাণ বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ছাড়া লম্বারদিয়া অঞ্চলসহ আরও ১৪টি প্রদেশে রেড জোন হিসেবে ঘোষণা দেন। রেড জোন এলাকার অধিবাসীরা কেউ সেখান থেকে বের হতে পারবেনা এবং নতুন করে অন্যত্র থেকে আসা ব্যক্তিরাও প্রবেশ করতে পারবে না। দেশটিতে পাব ও ডিস্কো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকার থেকে বলা হয়েছে, কেউ যদি এই আইন অমান্য করে তবে ২০৬ ইউরো জরিমানা অন্যথায় ৩ মাসের জেল দেওয়া হবে।

বিশেষজ্ঞরা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys