বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: সকালে কন্যা সন্তানের জন্ম, বিকালে করোনা আক্রান্ত মায়ের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ইম্পালস হাসপাতালে মারা যান তিনি।

একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা বলেন, ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের শুরু থেকেই সেখানে কর্মরত ছিলেন। এখানে জয়েন করার পর তার বিয়ে ও দুই ছেলের জন্ম হয়। তার দুই যমজ ছেলের বয়স দুই বছর।

রিফাত করোনা পজিটিভ ও গর্ভবতী ছিল। এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন জানিয়ে ফারজানা রূপা বলেন, প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে, পরে সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে ইম্পালস হাসপাতালে নিয়ে আসা হয়।

শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাসন্তানটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে। বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys