1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কমল ডিএপি সারের দাম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম কমিয়েছে সরকার। দেশের প্রান্তিক কৃষককে প্রণোদনা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সারের খুচরা বাজারমূল্য ২৫ থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। এ জন্য আমদানি খরচ মিলিয়ে ৯ টাকাসহ মোট ২৪ টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এ তথ্য জানান।

ডিএপি সারের মূল্য কমানোর সিদ্ধান্ত দ্রুত কার্যকরের কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ইউরিয়া সারের ব্যবহার কমানো ও ডিএপি সারের ব্যবহার বৃদ্ধিসহ প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমানোর প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হলে তিনি অনুমোদন দেন। এখন থেকে ডিএপি সার ১৬ টাকা কেজিতে বিক্রি হবে। কৃষককে প্রণোদনা দিতে সারে সরকারকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলেও জানান মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys