1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

এবার “ঝাল্লাগে” গান নিয়ে তসিবা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: আইলারে নয়া দামান গান গেয়ে বেশ আলোচনায় আসেন কণ্ঠশিল্পী তসিবা বেগম।সিলেটের আঞ্চলিক ভাষায় গান গেয়ে অগণিত দর্শকের মন জয় করেছিলেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও ‘পালঙ্ক’ শিরোনামে গান করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন কণ্ঠশিল্পী তসিবা বেগম। এছাড়াও নয়া কইন্যা, সিলেটি ফুরি সহ বেশ কয়েকটি গানে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।

 

এবার তসিবার কণ্ঠে প্রকাশ করছেন “ঝাল্লাগে” শিরোনামে নতুন গান। এই গানটি লিখেছেন গীতিকার সৈয়দ দুলাল। প্রচলিত সুরে এ গানের পরিচালনা করেন শিয়ল বাবু। সংগীত আয়োজন করেছেন সজীব । গানটি প্রকাশ হবে ভিডিও আকারে।

গীতিকার সৈয়দ দুলাল বলেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবার কন্ঠে আমার লেখা একটি গান প্রকাশ হবে এটা অত্যন্ত আনন্দের। আশাকরি শ্রোতাদের ভালোলাগার মধ্যেই সেই আনন্দের পরিপূর্ণতা পাবে। “ঝাল্লাগে” শিরোনামের গানটি বুধবার (১৬ নভেম্বর ) সন্ধ্যা ৭টায় Syed Dulal music ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। সবাইকে গানটি শোনার আমন্ত্রণ রইল।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী তসিবা বলেন, গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মিষ্টি কথা, সুর ও অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে, আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys