1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

এবার ছেলেকেও ধরে নিয়ে গেল বাঘ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

নিউজ ডেস্ক: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট স্টেশনের আওতাধীন খেজুরদানা এলাকায় কওসার গাইন নামে এক মৌয়ালকে ধরে নিয়ে গেছে বাঘ। শনিবার (২১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তার সহযোগীরা চেষ্টা করেও মরদেহ উদ্ধার করতে পারেনি।

কওসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ২০০৬ সালে কওসার গাইনের বাবা রাজ্জাক গাইনও বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কওসার গাইন নামে এক বনজীবী নিহত হওয়ার খবর পেয়েছি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিট নিয়ে দুটি নৌকায় সুন্দরবনে প্রবেশ করে ১৩ জন মৌয়াল। নিহত কাওছার গাইন তার মধ্যে একটি নৌকার মাঝি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys