1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

এখন ঘুষ লেনদেন হয় ডলারে: হাইকোর্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: এখন আর টাকায় নয়, ডলারে ঘুষ নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একটি জালিয়াতির মামলার শুনানিতে হাইকোর্ট মঙ্গলবার (৮ নভেম্বর) এ মন্তব্য করেন।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এসব কথা বলেন।

‘জহুরুল ইসলাম আশু নামে একজনের পরিবর্তে কারাগারে চাকরি করছেন একই নামের আরেকজন’ এ সংক্রান্ত মামলার শুনানিতে আদালত এ কথা বলেছেন বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে শুনানি করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘গণমাধ্যমে দেখা যায়, ঘুষ লেনদেন হয় বস্তায় বস্তায়।’

তখন আদালত বলেন, ‘এখন আর টাকার বস্তায় নয়, ঘুষ নিচ্ছে ডলারে।’

এ সময় দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) করে কী, এমন প্রশ্নও করেন আদালত।

ছদ্মবেশ ধারণ এবং বিভিন্ন জালিয়াতি করে চট্টগ্রাম ও সিলেটে ২০০ কারারক্ষী চাকরি করছেন, গণমাধ্যমে এমন খবর প্রচারিত হয়। পরে কারা কর্তৃপক্ষ তদন্ত করে ৮৮ জনের জালিয়াতি প্রমাণ পায়।

এর মধ্যে একজনের পরিবর্তে চাকরি করছেন আরেকজন, এমন তিনজনকে শনাক্ত করা হয়।

আদালতে এ সময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান শুনানি করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys