1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

এই শখ সেই শখ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ মা হচ্ছেন এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে এবার বিষয়টি নিজেই নিশ্চিত করলেন তিনি। আজ শনিবার ছিল তার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। সেখানে পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। সেই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

কিছুদিন আগে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়’। এবার শখ বললেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিনজন হওয়ার অপেক্ষায় আছি। দোয়া চাই সবার।’

জানা যায়, কয়েক মাস আগে হঠাৎ শখের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়। তবে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রিয় মানুষদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন এই মডেল।

মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে ওই বিয়ের খবরও গোপন রেখেছিলেন। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।

২০২০ সালের আগস্টে জানা যায় আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। ওই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামী রহমান জন পেশায় ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys