1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

উদ্বোধন হলো এসপ্রেসো হাউজের সিগনেচার আউটলেট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

রোদসী ডেস্ক:

হসপিটালিটি পার্টনার্স এর ব্র্যান্ড ইতালিয়ান রেষ্টুরেন্ট এসপ্রেসো হাউজ এর সিগনেচার আউটলেট এর শুভ উদ্বোধন হয়েছে গত ২৪ জুন শুক্রবার। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ জেনিফার বিনতে হক, ড. নাফিস ইমতিয়াজ চৌধুরী, রোদসীর সম্পাদক ও প্রকাশক সাবিনা ইয়াসমীন, মিউজিশিয়ান ইমরান রাব্বানী, মডেল ফাহিম উল হক, জনপ্রিয় শিশুশিল্পী মানহা মেহজাবিন মান্যতা, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী, কর্পোরেট ব্যক্তিত্ব ও এসপ্রেসো হাউজের সংশ্লিষ্ট সবাই।

 

বনানীর ১৭ নম্বার রোডে অথেনটিক ইতালিয়ান খাবার, বেকারি, পেষ্ট্রি ও কলম্বিয়ান ১০০% আরাবিকা কফির স্বাদ নিশ্চিত করবে এই রেষ্টুরেন্ট। পুষ্টিবিদ জেনিফার বিনতে হক বলেন, সবাই বাইরে খেতে ভালবাসে ডায়েট এ থাকা অবস্থায় বাইরে অবশ্যই পরিমান মত স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন, এই রেষ্টুরেন্টকে রাখা যাবে হেলদি লাইফস্টাইল টপ লিস্টে।

এসপ্রেসো হাউজ এর প্রতিষ্ঠাতা জনাব শওকত হোসেন রনি জানান, বাংলাদেশে ইতালিয়ান খাবারের চাহিদাকে গুরুত্ব দিয়ে ফুডলাভারদের জন্য পরিপূর্ন স্বাদ নিয়ে এসেছে এসপ্রেসো হাউজ। আমাদের পিজ্জা তৈরি করা হচ্ছে ইষ্ট ছাড়া। স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে বিশেষ মেনু। আমরা খাবারের মান ১০০% নিশ্চিত করছি।

ব্র্যান্ড ম্যনেজার ইয়ারা তুলি জানান ঢাকার লাইফস্টাইল রেষ্টুরেন্ট কেবল খাবার জায়গা নয়, কর্পোরেট মিটিং,বন্ধুদেও সাথে আড্ডা, প্রিয়জন ও পরিবার এর সাথে ভাল থাবার খাওয়ার পাশাপাশি সবাই সুন্দর শান্তিপূর্ন পরিবেশ খুঁজে থাকেন। পরিবেশ ও আতিথেয়তা সব মিলিয়ে কাস্টমার স্যাটিফেকশন এর জন্য প্রস্তুত এসপ্রেসো হাউজ।প্রতিদিন সকাল ৮.৩০ থেকে রাত ১.৩০ পর্যন্ত খোলা থাকবে রেষ্টুরেন্ট।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys