1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ইলন মাস্ককে যে অনুরোধ জানালেন কঙ্গনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: মালিকানা বদলের পর ইলন মাস্কের কাছে নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত চাইলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

ইলন মাস্ককে ট্যাগ করে কঙ্গনা গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। খবর ট্রিবিউন ইন্ডিয়ার।

কঙ্গনার পোস্টটিতে এক নেটিজেন লিখেছেন— ‘বাকস্বাধীনতা বিষয়টি অত্যন্ত জরুরি। এর জন্য কঙ্গনা রানাওয়াতের টুইটার হ্যান্ডেলকেও ফিরিয়ে দেওয়া উচিত।’

রাজনৈতিক উসকানিমূলক টুইট করার কারণে গত বছরের মে মাসে কঙ্গনার টুইটার হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনার প্রতিবাদও করেছিলেন কঙ্গনা।

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার চার হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার বিকাল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি।

টুইটারের দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ নিয়েছেন মাস্ক। সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে।

এমনকি টুইটারের ফিন্যান্সিয়াল সিইও নেড সেগালকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন টুইটারের নতুন মালিক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys