1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ইতালি উপকূলে নৌকা ডুবে নিহত বেড়ে ৬০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: কাঠের তৈরি একটি নৌকায় করে দুইশতাধিক শরণার্থী তুরস্ক থেকে সমুদ্রপথে ইতালি আসার পথে ডুবে যায়। খবর এবিসি নিউজের।

এ সময় শতাধিক লোক সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ডুবে মারা গেছেন বলে জানায় ইতালির কোস্টগার্ড।

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে প্রায়ই নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটছে।

দালালদের খপ্পরে পড়ে অসচেতন ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ নৌযানে এভাবে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে অনেকেই পানিতে ডুবে মারা যান।

ইতালির কোস্টগার্ড জানায়, ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের নৌকাটি ভেঙে যায়।

এদের মধ্যে শতাধিক শরণার্থী সাঁতরে তীরে আসতে পেরেছেন। আর উপকূল বরাবর এলাকা থেকে ৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে এ ঘটনাকে বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে এভাবে ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি বন্ধ হওয়া ‘অপরিহার্য’ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এতে কেবল পাচারকারীদের ফায়দা হয়, আর এমন সব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নৌকাটিতে পাকিস্তান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে ইতালির একটি সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys