সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

ইতালিতে বাংলাদেশিকে খুনির শাস্তি লাঘব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ইতালির মিলানে বাংলাদেশি ওয়েটার শামসুল হক স্বপনকে হত্যাকারী দু’ব্যক্তির শাস্তি কমিয়ে দিয়েছে আদালত। মরক্কোর ওই দুই ব্যক্তিকে এর আগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। মঙ্গলবার মিলানের আপিল কোর্ট সেই শাস্তি লাঘব করে ৩০ বছরের জেল দিয়েছে। অভিযুক্ত দু’ব্যক্তি মরক্কোর। তারা হলো আবদেল নাছেমি আমাস (৩০) এবং সাদ ওটমানি (৩২)। তারা ২০১৮ সালের ২৬ শে এপ্রিল রাতে মিলানের এক রাস্তায় ডাকাতি করছিল। এ সময় সিনিসেলো বলসামো এলাকায় দু’টি ডাকাতি করে তারা। বিদেশি দুই নারীর কাছে থাকা মোবাইল ফোনসহ সব কেড়ে নেয়।

তাদেরকে ছুরিকাঘাত করে। এ ঘটনা দেখে ফেলার পর মিলান কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে তারা হত্যা করে শামসুল হক স্বপনকে। এ খবর দিয়েছে ইতালির অনলাইন এএনএসএ। এতে বলা হয়, আপিল কোর্টের বিচারক ওই অভিযুক্ত দু’জনের শাস্তি লাঘব করেছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য। ওটমানির আইনজীবী আদালতে বলেছেন, ঘটনার সময় তার মক্কেল শক্তিশালী বেনজোডিয়াজেপিন সেবন করতেন। কারাগারে অবস্থান করে তিনি যে আয় করেন তা থেকে প্রতি মাসে ভিকটিমদের পরিবারকে ১০০ ইউরো করে শোধ করেন।
উল্লেখ্য, মরক্কোর ওই দুই যুবক সিনিসেলো বলসামোতে পেরুর এক ব্যক্তির ওপরও হামলা চালায়। তারা তার সব কিছু কেড়ে নেয়। একজন গৃহহীন মানুষকে হত্যার চেষ্টা করে। ফলে তাদের বিরুদ্ধে ডাকাতি, একজন মার্কিন যুবতী ও এক বৃটিশ যুবতীর ওপর মারাত্মক হামলার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, তারা বাংলাদেশের স্বপনকে বুকে ছুরিকাঘাত করেছে। হতে পারে সেটা কোনো ছুরি দিয়ে অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে। এভাবে তাকে হত্যা করার কারণ, তিনি ওই দুই নারীর ওপর হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys