1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

আল-আকসা প্রাঙ্গণে ফের সংঘর্ষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: পবিত্র আল-আকসায় ফের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। আজ শুক্রবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আহতদের অধিকাংশের শরীরের উপরের অংশে আঘাত লেগেছে। পবিত্র রমজান মাসের শেষ জুমার আগের রাতে বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা পাথর ও পটকা নিক্ষেপের পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গাবিরোধী ব্যবস্থা নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ফজরের নামাজের পর সংঘর্ষের মাত্রা কমে আসে বলেও জানান তারা। তবে সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে।

গত দুই সপ্তাহে পবিত্র আল–আকসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, গত বছর আল–আকসার অস্থিরতাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যে যুদ্ধ হয়েছিল, সেরকমই একটি যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys