1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

‘আমাদের সব শেষ হয়ে গেল’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ঈদের আগে বেচাকেনার জন্য দোকানে মাল ঠাসা ছিল। কিন্তু একটি মালও রক্ষা করতে পারলাম না। ২০/২২ লাখ টাকার শার্ট, প্যান্ট। সব শেষ হয়ে গেছে’, এভাবেই আহাজারি করছিলেন আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামিরুল ইসলাম।

সোমবার রাতে দোকানে ব্যবসার ৩০ লাখ টাকা রেখেছিলেন এসএম গার্মেন্টসের স্বত্বাধিকারী সোহেল। রাত হয়ে যাওয়ায় ব্যাংকে দিতে পারেননি তিনি। আগুন লাগার খবর পেয়ে রাজধানীর মিটফোর্টের বাসা থেকে আজ আসতে আসতে তার সব টাকা পুড়ে ছাই।

কেঁদে কেঁদে সোহেল বলেন, ‘আমার তিনটা দোকান গোডাউন মিলে প্রায় ৪০ লাখ টাকার মাল ছিল। মাল যায় যাক, কিন্তু আমার ৩০ লাখ টাকা সব শেষ।’

জামিরুল কিংবা সোহেলই নয়, তাদের মতো কয়েকশ ব্যবসায়ী আহাজারি করছেন বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে। তাদের অধিকাংশই আগুনের খবর পেয়ে ছুটে এসেছেন বঙ্গবাজারে। কিন্তু তাদের কেউই নিজের দোকানের কাছে যেতে পারেননি। চোখের সামনেই পুড়তে দেখছেন তিলে তিলে গড়ে তোলা দোকানের মালামাল।

মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট যোগ দিয়েছে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড বাতাস ও ধোঁয়ার কারণে অগ্নি নির্বাপণে সমস্যা হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys