1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

‘আমরা ফ্লাইওভার খেয়ে বাঁচব?’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সরকার উন্নয়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেছেন, এ দেশের মানুষের এখন এমন অবস্থা হয়েছে যে, মানুষ পেঁয়াজ, আদা, লবণ, তেল কিনতে দাম নিয়ে চিন্তা করতে হয়। সরকার টেলিভিশনে পদ্মা সেতুর স্প্যান দেখিয়ে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমার পেটে খিদের আগুন, আমার জীবন ওষ্ঠাগত। ওনারা শুধু পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখান। মনে হয় আমরা ফ্লাইওভার খেয়ে বেঁচে থাকব। এত বড় প্রতারণার রাজনীতি গত ৪৯ বছরে আমরা দেখিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানুষের দুর্বিষহ অবস্থার সমালোচনা করে মান্না বলেন, দুর্নীতি হয় ব্যাংকে, ব্যাংকগুলো নিঃস্ব। দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাকে বলেন তো, সামরিক বাহিনী কী করবে? সামরিক বাহিনীকে বলেন, এই যে ইব্রাহিম খালেদের রিপোর্ট। এই যে লাখ লাখ কোটি টাকা চুরি করেছে। শেয়ারবাজার ধ্বংস করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys