1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানানো হয়।

এদিকে, মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাকে অনেক অনেক শুভ কামনা। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে।’

এই অভিনেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। তার (জিয়াউর রহমান) ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব।’ নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশ্যা রেখে অভিনেত্রী বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারও নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন।’

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে চিত্রনায়িকা বলেন, ‘সবাই চলেন আমরা একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি। প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys