1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অভিনয়ে এলেন নাঈম-শাবনাজের দুই মেয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি নাঈম ও শাবনাজ। তাদের দুই মেয়ে মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। এবার এই তারকা জুটির দুই মেয়ের অভিষেক হলো অভিনয়ে। বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখলেন তারা।

জানা গেছে, প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করছেন মাহাদিয়া ও নামিরা। ঈদ উপলক্ষে নির্মিত বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। এর শুটিং হয়েছে গেল গত ১৪ জুন। আর এটি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ টিম। বিজ্ঞাপনচিত্রটি আসছে ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচারিত হবে।

এর আগে, দুই মেয়েকে নিয়ে গান গাওয়ার ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নাঈম। যে ভিডিওতে নাঈম বাদ্য বাজান আর বড় মেয়ে মাহাদিয়ার কণ্ঠে থাকে গান। গান গেয়ে ইতিমধ্যে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া। তবে একটু চুপচাপ থাকেন ছোট মেয়ে নামিরা।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নাঈম-শাবনাজ। তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমা ‘ঘরে ঘরে যুদ্ধ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys