1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অনন্ত জলিলের ওপর বিরক্ত ডিপজল!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: এবারের ঈদে মুক্তি পাওয়া তিনটি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’ নিয়ে। শত কোটি টাকা বাজেটের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। মুক্তির পর এ নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কেউ কেউ সমালোচনায়ও মেতেছেন। এতে যোগ দিয়েছেন অন্য সিনেমার পরিচালক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরাও। এবার ‘দিন- দ্য ডে’ নিয়ে মুখ খুলেছেন বাংলা চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘সবকিছুর একটা লিমিট আছে। বাস্তবতা মানতে হবে। আমাদের সিনেমার পরিস্থিতি ভালো নয়। এর মধ্যে কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তবে যে সিনেমাটি নিয়ে বেশি সমালোচনা শুনছি, তা কাম্য নয়। সিনেমাটির বাজেট নিয়ে যে কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আমার কথা হচ্ছে, সিনেমা সিনেমার প্রচার-প্রচারণার মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোর দরকার আছে। এ ক্ষেত্রে এমন কোনো প্রচার-প্রচারণা চালানো উচিত নয়, যা অতিরঞ্জিত এবং বিশ্বাসযোগ্য নয়। দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখে যদি প্রচার-প্রচারণার সঙ্গে মিল না পায়, তাহলে তারা হতাশ হয়। এটা তাদের কাছে ধোকা হয়ে দাঁড়ায়।‘

ডিপজল আরও বলেন, ‘এখন দর্শক অনেক কিছু জানে। কোন সিনেমার বাজেট কত হতে পারে, তা তারা বুঝতে পারে। তারা হলিউড-বলিউডসহ বিশ্বের সব দেশের সিনেমা দেখে অভ্যস্ত হয়ে গেছে। তারা একটি সিনেমা দেখে বলে দিতে পারে তা কতটা ব্যয়বহুল। বাস্তবতা হচ্ছে, আমাদের দেশের সিনেমার বাজার ছোট হয়ে গেছে। বছরে গড়ে ৪০-৫০টি হলে সিনেমা চলে। ঈদের সময় কিছু কিছু সিনেমা হল খুলে আবার বন্ধ করে দেওয়া হয়। এমন বাস্তবতায় এক কোটি টাকা বাজেটের সিনেমার লাভ করা দূর থাক, এর মূল টাকা উঠে আসাও অসম্ভব। কাজেই সিনেমার বাজেট নিয়ে অবাস্তব প্রচার-প্রচারণা না করাই ভালো।’

ডিপজল বলেন, ‘কেউ শত কোটি কেন, তার চেয়েও বেশি টাকা খরচ করে সিনেমা বানাতে পারে। হলিউড-বলিউডে এমন সিনেমা নির্মিত হয়। সেগুলো দেখে দর্শক বুঝতে পারে। আমাদের দেশে এত টাকা ব্যয় করে সিনেমা বানানোর বাস্তবতা নেই। সিনেমাটি দেখে যদি দর্শক মনে করে, এত টাকার সিনেমা নয়, তাহলে ওই নির্মাতা দর্শকের কাছে হাসির পাত্র হয়। তাছাড়া টাকা খরচ করলেই হয় না, সিনেমার গল্প এবং শিল্পীদের অভিনয় জোরদার হতে হয়। না হলে যত টাকাই খরচ করা হোক না কেন, ওই সিনেমা ব্যর্থ হতে বাধ্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কেউ যদি আমাদের সিনেমার বাজার না বুঝে কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানায়, আর সেটা যদি মানসম্মত না হয়, তাহলে এটা বোকামি ছাড়া কিছু নয়।’

উল্লেখ্য, ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন- দ্য ডে’। সিনেমাটির শ্যুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, আফগানিস্তান ও তুরস্কে। এতে বাংলাদেশ ছাড়াও লেবানন, ইরান এবং তুরষ্কের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys