1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অনন্ত জলিলের আমন্ত্রণে আসেননি একজন তারকাও!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: দেশের প্রথম সারির ৭৪ জন তারকাকে গতকাল সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমা ‘দিন : দ্য ডে’ দেখার আমন্ত্রণ করেছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। তবে অবাক করার বিষয় হচ্ছে, সে আমন্ত্রণে সাড়া দিলেন না একজন তারকাও! সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে হাজির হলেও এই নায়কের ডাকে কেউই আসেননি।

আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন শিল্পীর। তারকাদের অনুপস্থিত থাকার ব্যাপারে অনন্ত জলিল বলেন, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যস্ততার অজুহাতে আসেননি তারা। ‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys