1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অনন্তের মিথ্যাচার : ১০০ কোটি নয়, ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ৪ কোটি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিল তাঁর ‘দিন দ্য ডে’ সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করলেও সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার। ২০১৮ সালে হওয়া সেই চুক্তি অনুসারে সিনেমাটির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি।

সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইন্সটাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ এনেছেন।

যদিও পরিচালকের এসব অভিযোগ প্রসঙ্গে অনন্ত জলিল এখনই বিস্তারিত কিছু বলতে চান না।

অনন্ত জলিল বলেন, সে তো বাংলা লিখতে পারে না। বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছে আমি অনন্ত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত বলবো।

ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

সূত্র: https://www.ntvbd.com/entertainment/

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys