1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

অক্সফোর্ডের টিকার প্রতিশ্রুতি পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আমরা চীনের ভ্যাকসিন টেস্টের অনুমোদন দিয়েছি। ইতোমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি।

সোমবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে করোনা ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পানি সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে। ভারতের সেরাম কোম্পানি কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একইসঙ্গে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনাও হয়েছে। করোনা মোকাবিলায় যে ভ্যাকসিন আগে আসবে, সরকার সেটিকে প্রাধান্য দেবে।’

এদিন সচিবালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোরিয়া আমাদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে চায়। তারা সফলতার সাথে করোনাভাইরাস মোকাবেলা করেছে, কিন্তু আবার তাদের সংক্রমণ দেখা গিয়েছে বড় আকারে। তারা বেশ কয়েকটি পিসিআর মেশিন ও কিট দেবেন বলে পত্র দিয়ে গেছেন।

একই সঙ্গে তিনি জানান, করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে আট লাখ টেস্টিং কিট দেবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys